নোয়াখালী সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

নোয়াখালী সরকারি কলেজে ছাত্রশিবিরের

উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধিঃ
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখা আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৭ সেপ্টেম্বর-২০২৬ খ্রিঃ) সকালে নোয়াখালী সরকারি কলেজের (নতুন) বিজ্ঞান ভবনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের নিয়ে “রাসুল সাঃ এর বিপ্লবী জীবন” গ্রন্থের উপরে সীরত পাঠ প্রতিযোগিতা-২০২৬ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আগামীকাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং পরবর্তীতে বিজয়ী শিক্ষার্থীদেরকে অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কৃত করা হবে। সীরাত পাঠ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক নাজিম মাহমুদ শুভ, শহর স্পোর্টস সম্পাদক, কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাদের আল আমিন, সেক্রেটারি মোঃ সোহাগ প্রমূখ।
 নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল কাদের আল আমিন বলেন, ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের কল্যানে এবং ইসলামী মুল্যবোধ অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাচ্ছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনাদর্শ নিয়ে শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তোলা, জ্ঞানার্জন করা এবং নিজেদের জীবনে রাসুল সাঃ এর জীবনাদর্শ কে অনুসরণ করার জন্য আমরা সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছি।
আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *