বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি

অর্থনীতি জাতীয় দুর্ঘটনা পাবনা সারাদেশ
শেয়ার করুন....,

বেড়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি

 

রিফাত হোসেন, পাবনাঃ

পাবনার বেড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সানিলা মধ্যপাড়া গ্রামের আব্দুল মতিন ফকিরের বসতবাড়িতে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বেড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আব্দুল মতিন ফকিরের ঘরের পূর্ব পাশে থাকা খড়ের পালা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণ করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে ভুক্তভোগী পরিবার জানান, আগুনে তাদের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় পার্শ্ববর্তী অন্য বাড়িঘরগুলো রক্ষা পেয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *