৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশের আইজিপির সাথে সাক্ষাৎ

চট্টগ্রাম জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

 ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশের আইজিপির সাথে সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে আইজিপির সাথে সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে আজ ২৪ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সাথে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।
প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার বিদ্যুৎ, গ্যাস সংকটসহ বিভিন্ন গণদাবি আছে আমাদের লংমার্চ ঘোষনা করা হয়েছে ।
সারা দেশে চারটি রোডে লংমার্চ নিরাপদ ও শান্তিপূর্ণ করতে লিখিতভাবে আমরা আইজিপিকে জানিয়েছি। তারা খোলামেলা আলোচনা করেছেন। আমরা চারটি রোডে লংমার্চের রোড, পথ সভার স্পট সম্পর্কে অবহিত করেছি এবং প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানিয়েছি। তারা কথা দিয়েছেন, লংমার্চ শান্তিপূর্ণভাবে করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছন। আশা করছি আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পাবো। গোলাম পরওয়ার বলেন, আমরা জনগণের সঙ্গে আছি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *