
লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবীর চেক হস্তান্তর
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে বীমাগ্রহীতা প্রয়াত মিজানুর রহমানের মৃত্যু দাবির ১ লাখ ৯০ হাজার টাকার চেক তার নমিনি রোজিনা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) লাকসাম জোনাল অফিসে আয়োজিত মৃত্যু দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভায় এ চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি ও হেড অব তাকাফুল হাবিবুর রহমান আরিফ।
বিশেষ অতিথি ছিলেন এএমডি ও কুমিল্লা সার্ভিস সেলের দায়িত্বপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন এবং কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের এজেন্সি ডাইরেক্টর মো. আব্দুল মতিন ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডাইরেক্টর ও লাকসাম জোন ইনচার্জ এ.টি.এম. শওকত হোসেন বিপ্লব।
বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সূত্রে জানা যায়, মিজানুর রহমানের পলিসি নম্বর ০১২০০০২৯৭২। তার মৃত্যুর পর মৃত্যু দাবি নম্বর ১৩/২৬-এর বিপরীতে ১ লাখ ৯০ হাজার টাকা অনুমোদন করা হয়।
পরে যমুনা ব্যাংক লিমিটেডের ৮৮১২৫৮৪ নম্বর চেকের মাধ্যমে ওই অর্থ তার নমিনি রোজিনা বেগমের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা অর্জন ও সেবার মান বৃদ্ধির পাশাপাশি বীমা দাবির অর্থ যথাসময়ে পরিশোধে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।