বুড়িচংয়ে জামায়াত প্রার্থী এড. ডক্টর মোবারক হোসাইনের দাঁড়িপাল্লার গণমিছিল

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে জামায়াত প্রার্থী এড. ডক্টর মোবারক হোসাইনের দাঁড়িপাল্লার গণমিছিল

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

সোমবার ৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী এড. ডক্টর মুহাম্মদ মোবারক হোসাইনের নেতৃত্বে উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের আয়োজনে একবিশাল গণমিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এড. ডক্টর মুহাম্মদ মোবারক হোসাইন।

জেলা নায়েবে আমির অধ্যাপক মোঃ আলমগীর সরকার, বুড়িচং উপজেলার সাবেক আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা আমির অধ্যাপক অহিদুর রহমান, সহকারী সেক্রেটারি প্রধান শিক্ষক কবির আহামেদ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল কংশনগর প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *