
মহেশপুরে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সুমন হোসাইন, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিকালে মহেশপুরে অভিযান চালিয়ে সামন্তা চারাতলা পাড়ার মশিউর রহমানের ছেলে মোঃ আসাদুল ইসলাম (আরশাদ)-(৩২)কাছ থেকে
৪ (চার রাউন্ড) গুলি অস্ত্র ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই বাদি হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক হাসেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।