
লাকসামে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট বিকেলে লাকসাম থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী।
সমাবেশ শেষে একটি র্যালি লাকসাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল সনদ বড়ুয়া, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজিদ আহমেদ, এডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সহ-সভাপতি আবুল হোসেন মিলন প্রমুখ।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।