লাকসামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

লাকসামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

লাকসাম প্রতিনিধিঃ
১৬ আগস্ট ২০২৬”রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ (১৬-৩০ আগস্ট) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
১৬ আগস্ট বিকেলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা  নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র (অতিরিক্ত দায়িত্ব)।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদুল্লাহ সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক এবং বিএনপি নেতা নুরুন্নবী মজুমদার।
 এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মৎস্য চাষি ও খামারিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ।
 লাকসাম অঞ্চলের মৎস্য খামারিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন আরও বাড়াতে পারেন।
সরকার মৎস্য চাষিদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *