
সেনবাগে সাজাপ্রাপ্ত
আসামী ঢাকায় গ্রেপ্তার
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সেনবাগ থানার ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ছোয়াব মিয়া (৫৯)কে ঢাকায় যাত্রাবাড়ী এলাকায় থেকে গ্রেপ্তার করেছেন র্যাব-১০।
জানা যায় যে, গত ১০জুলাই ২০২৬ ইং সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১০ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ছোয়াব মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তর্গত ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিরাহিমপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ছোয়াব মিয়া। তার বিরুদ্ধে বরিশাল কোর্টে সি আর মামলা ১৭৪/১৯ ইং কাউনিয়া থানার একটি মামলা ৪০৬/৪২০ সাজা হয় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০০টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়।
র্যাব ১০ তাকে গ্রেপ্তার এর পরে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করে। পরে যাত্রাবাড়ী থানা থেকে নোয়াখালী পুলিশ সুপার এর সাথে কথা বলে, ১১ জুলাই ২০২৬ইং বিকাল ৩ ঘটিকার সময় নোয়াখালীর সেনবাগ থানায় নিয়ে আসা হয় তাকে।
এ বিষয়ে নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ছোয়াব মিয়া গ্রেপ্তার হবার কথা শুনে, আমি সেনবাগ থানা পুলিশকে নির্দেশ প্রদান করি আসামীকে নোয়াখালীতে নিয়ে আসার জন্য।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুর রহিম সরকার নিশ্চিত করে বলেন, ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ছোয়াব মিয়া গ্রেপ্তার হবার পর আমরা ফোর্স পাঠিয়ে তাকে নোয়াখালীর সেনবাগ থানায় নিয়ে আসি। যথাযথ আইনি কাজ শেষ করে ১১ জুলাই ২০২৬ ইং আদালতের মাধ্যমে আসামীকে নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ছোয়াব মিয়া বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছে।