রাজশাহীতে ২ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আইন আদালত জাতীয় তথ্যপ্রযুক্তি রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

রাজশাহীতে ২ সাংবাদিকের ওপর

হামলার প্রতিবাদে মানববন্ধন

 

শিবলী সাদিক, রাজশাহীঃ

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক গণকণ্ঠের দুই সংবাদকর্মীর ওপর নৃশংস সন্ত্রাসী হামলা এবং তাদের পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহীর সাংবাদিক সমাজ।

 

হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নিয়ে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানান।

হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন— দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবির।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বর হামলা মুক্ত গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক নগ্ন হস্তক্ষেপ। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী হীরা ও হেলালসহ মামলার এজাহারনামীয় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগের ও দুঃখজনক।

বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ বিচার নিশ্চিত করা না হলে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *