গৌরীপুরে বিএনপির যুগ্ম মহাসচিবের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে বিএনপির যুগ্ম মহাসচিবের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর আগমন উপলক্ষে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) বিকেল ৩টায় গৌরীপুর জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাঁকে বরণ করে নেন।
এ সময় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. এইচ টি তোফাজ্জল, কোষাধ্যক্ষ মো. আব্দুল কাদির, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য কাজী আব্দুল্লাহ আল আমীন এবং সদস্য জাহাঙ্গীর আকন্দ, সুপক রঞ্জন উকিল, হলি সিয়াম শ্রাবণ, আব্দুর রউফ দুদু ও আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিক সমাজের বিভিন্ন বিষয় নিয়েও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *