গৌরীপুর স্টেডিয়ামে গাঁজাসহ আটক-ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আইন আদালত গৌরিপুর জাতীয় ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুর স্টেডিয়ামে গাঁজাসহ আটক-ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মো. হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজাসহ এক মাদকসেবী আটক হয়েছেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (রাত) গৌরীপুর উপজেলা স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. সেলিম (পিতাঃ মৃত রহমত আলী)। তিনি গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় একটি নার্সারিতে শ্রমিক হিসেবে কাজ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সেলিম স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারিতে বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারদিক ঘিরে অভিযান চালিয়ে তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজা উদ্ধার করেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা জানান, সাজা কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *