বিগত ১৭টি বছর একটি পরিবার লোভের কারণে দেশের মানুষ নির্যাচিত হয়েছে-রাশেদা বেগম হিরা এমপি

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বিগত ১৭টি বছর একটি পরিবার লোভের কারণে দেশের মানুষ নির্যাচিত হয়েছে-রাশেদা বেগম হিরা এমপি

চৌদ্দগ্রাম প্রতিনিধি

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হিরা এমপি বলেছেন, বিগত ১৭টি বছর একটি পরিবার লোভের কারণে এদেশে মানুষ মানষিক ভাবে নির্যাচিত হয়েছে। জোর যার মুল্লুক তার, এটাই ছিল তাদের চরিত্র। এই ১৭ বছর আমরা মানুষের মত মানুষ হয়ে বাঁচতে পারি নাই।

প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, কি জন্য আমরা যেন তাদের শাসন ও শোষন বুঝতে না পারি। যাতে আমাদের ভয় দেখালে ভয় ধমিয়ে যায়।

তিনি বৃহস্পতিবার (২৩জুলাই )সন্ধ্যাশ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারা আমাদের বিদ্যুৎ ও স্বাস্থ্য খাত কে নষ্ট করে দিয়েছে।

এদেশে অর্থনীতি কাঠামো ধ্বংস করে দিয়েছে। একটা ভীনদেশের স্বার্থরক্ষা করতে গিয়ে এই দেশকে ধ্বংস করে দিয়েছে। তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করেছে।

এজন্য এদেশের মানুষ গণতন্ত্র হত্যাকারী হাছিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন।

চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইছহাক বেপারী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান প্রমুখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *