সোনাইমুড়ীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা নোয়াখালী সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে কিশোরীর

রহস্যজনক মৃত্যু !

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড পশ্চিম দৌলতপুর (বারুল ) গ্রামে কিশোরী আমেনা আক্তার মিম এর রহস্যময় আত্মহত্যা ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ২ ঘটিকার সময় আমেনা আক্তার মিম (১৫) নিজ ঘরে ভিতরের বেড রুমের দরজা বন্ধ করে নিজে আত্মহত্যা করেছেন বলে জানান তারই সৎ মা।
জানা যায় যে, উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের বাসিন্দা নুর হোসেনের মেয়ে ভিকটিম নিহত আমেনা আক্তার মিম (১৫)।
বুধবার দুপুর ২ ঘটিকার সময় আমেনা আক্তার মিম স্কুল থেকে এসে তার সৎ মায়ের সাথে টাকা নিয়ে বাক-বিতণ্ডা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আমেনা আক্তার মিম তাহার শোয়ার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় কিছুক্ষণ পর তার সৎমা গিয়ে দরজা খুলে দেখে তার মেয়ে বিছানায় শুয়ে আছে। তার সৎ মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে  ভিকটিম কে  এদিক ওদিক করে কোন নড়াচড়া না করায় মৃত বলে জানায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন সোনাইমুড়ী থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত আমেনা আক্তার মিম  সুরতাল রিপোর্ট  প্রস্তুত করে লাশটি থানায় নিয়ে আসে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাটানো হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *