বুড়িচংয়ে রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার মাশরা রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের ঐতিহ্য বাহী ২৬ তম বাসরিক ওরস মোবারক মাশরা রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার মুরিদান আশেকও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

সুন্নী আল্-ক্বাদেরী রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু হুজুর ক্বিবলা ও কাবা এঁর স্মরণে ১৫ শতাব্দীর মোজাদ্দিদ হযরতুল আল্লামা শেরে গাজী আকবর আলা রেজভীর  দুই দিন ব্যপী এ ওরস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ওরস মোবারকে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।

শুভ আগমন করেন  হযরতুল আল্লামা গাজী আকবর আলী রেজভী সুন্নী আল-বাদেরী (র) হজর দ্বিবলা ও কাবা এর অন্তরপ্রিয় নাতি

১৫ শতাব্দীর মোজাদ্দিদ হযরতুল আল্লামা গাজী আকবর আলী রেজভী সুন্নী আল-বাদেরী (র) হজর দ্বিবলা ও কাবা এঁর সুযোগ্য ও সুদক্ষ অস্তরপ্রিয় নাতি আশেকে রাসুল মান্ডকে এলাহী শাহ সুফী হযরত মাওলানা আশেকে রাসুল মান্ডকে এলাহী শাহ সুফী হযরত মাওলানা কাজী আব্দুল মালেক রেজভী সুন্নী আল-ক্বাদেরী (মাঃ জিঃ হাঃ),রেজভীয়া দরবার শরীফ, নেত্রকোনা।

সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা গাজী আকবর আনী রেজভী  সুন্নী আল-বাদেরী ( হুজুর জ্বিবলা ও কাবা খলিফা আশেকে রাসুল মাদকে এলাহী নারে কামেল শাহ্ সুফী হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী আল ক্বাদেরী (মাঃ জিঃ আঃ)
পীর সাহেব ক্বিবলা, রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ, মাশরা, ফকির বাজার, বুড়িচং।

উক্ত ওরস মোবারক পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের খলিফা মোঃ ফারুক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে ওয়াজ ফরমান মাশরা রেজভীয়া হোসাইনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শহীদুল্লাহ্ রেজভী, রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হোসাইন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্প পতি কবির হোসেন রেজভী করুনাপুর, বিশিষ্ট শিল্পপতি আব্দুস সালাম চানপুর, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল জলিল রেজভী, দৈনিক কুমিল্লার আলোর নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল জব্বার রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান রেজভী বুড়িচং। এছাড়া ও বহু ওলায়েমা কেরাম গণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *