
সোনাইমুড়ীতে ফ্যামিলি কার্ড শুমারীর জন্য নিয়োগ ফরম জমা পড়ার হিড়িক
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাতে ফ্যামিলি কার্ড শুমারীর জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ ফরম জমা পড়ার হিড়িক পড়েছে।
বৃহস্পতিবার ২৩ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এ নিয়োগ ফরম জমা নিবে উপজেলা সমাজসেবা অফিস।
সরজমিনে গেলে জানা যায় যে, সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় ফ্যামিলি কার্ডের জনশুমারী কার্যক্রম শুরু করা হবে।
আগামী ০১ লা আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারীর কাজ চলবে।
এ বার ট্যাবের মাধ্যমে প্রতিটি খানায় গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।সে লক্ষ্যে জনশুমারীর ন্যায় স্বেচ্ছাসেবী মনোনয়ন এর কাজ চলছে। এই শুমারীর কার্যক্রম পরিচালীত হবে ৪৫ দিনের, ১লা আগস্ট ২০২৬ ইং থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং পর্যন্ত। এখানে দুই ধরনের সেচ্ছাসেবী নিয়োগ করা হবে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে।
সোনাইমুড়ী উপজেলা সমাজ সেবা অফিসার ইমরান হোসেন বলেন,তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ ফরম আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জমা নেওয়া হবে।যাচাই-বাছাই এর মাধ্যমে আমরা তাদের নির্বাচিত করবো।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার বলেন,সারা দেশের ন্যায় সোনাইমুড়ী উপজেলায় ফ্যামিলি কার্ডের জনশুমারী কার্যক্রম শুরু করা হবে।
আমরা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করবো।
আগামী শনিবার সকাল ৯ ঘটিকার সময় এই দুই পদে পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য,যে ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অগ্রাধিকার কার্যক্রম।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করতে হবে।