বুড়িচংয়ের ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ের ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সাবেক সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান বাবুল মাস্টারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পরিচিতি সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া।

মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মতিন সাহেব এবং বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা বিস্তারে অবদান রাখা প্রয়াত ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল মাস্টারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এম. মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে উপস্থিত অতিথিদের স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান বাবুল বলেন, “ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সকলের সহযোগিতা, আন্তরিকতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন মাস্টার, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মেট্রো হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল বাশার, কোষাধ্যক্ষ গোলাম সামদানী, সাবেক বিদ্যোৎসাহী সদস্য স্বপন কুমার সাহা, জাকির হোসেন, মোস্তফা মেম্বার, বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোছলেম উদ্দিন, আবুল কালাম মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি এ কে এম শাহজাহান, সাধারণ সম্পাদক রাসেদ মিনহাজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন খান, যুগ্ম আহ্বায়ক তানজিবুর রহমান শুভ, অ্যাডহক কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক সাহানারা বেগম, অভিভাবক সদস্য সারমিন আক্তার এবং সাবেক অভিভাবক সদস্য মাহাবুবুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদুর রহমান, ইউপি সদস্য আয়শা আক্তার, ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, মামুনুর রশীদ, সাইফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ধনু মিয়া, আব্দুল কাইয়ূম, হেলাল উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক হোসেন আলী, শাহজাহান, কাজী সায়মা আক্তার, মোজাম্মেল হক, ঝরনা আক্তার, আলা উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

নবগঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের হারানো ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি আধুনিক, সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাবে।

অনুষ্ঠানের শেষপর্বে নবগঠিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রয়াত আব্দুল মতিন সাহেব,  শিক্ষক, দাতা সদস্য এবং শিক্ষা বিস্তারে অবদান রাখা সকল ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করা হয়।

একই সঙ্গে বিদ্যালয়ের অব্যাহত অগ্রগতি, শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উপস্থিত সকলেই বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *