
সোনাইমুড়ীর এসআই পেলেন
পুলিশ সুপার উত্তম কাজের স্বীকৃতি
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার পুলিশ সুপার উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন নিজ হাতে।
সোমবার সকাল ১০ ঘটিকার সময় নিজ কার্যালয় তিনি এই স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন।
জানা যায় যে, ২০ জুলাই রোজ সোমবার ২০২৬ ইং মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমানকে অর্থ পুরস্কার প্রদান করেছেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন মহোদয়।
সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান বিশেষ অভিযান পরিচালনা করে ৫ (পাঁচ) কেজি গাঁজা ও ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করায়। তাঁর পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে এ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন।
নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জীবন বাজি রেখে যারা অভিযান পরিচালনা করবে তাদেরও পুরস্কৃত করা হবে।