বুড়িচংয়ে শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে ‘বর্ণাঢ্য র‍্যালি’

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দিবস/ উৎসব রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে শহীদ আবু সাঈদ

দিবস উপলক্ষে ‘বর্ণাঢ্য র‍্যালি’

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বৃহস্পতিবার বিকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন এবং ১১ দলীয় জোটের  উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি পথসভা কুমিল্লা-বুড়িচং – ব্রাহ্মণপাড়া সড়কে অনুষ্ঠিত হয়েছে উপজেলার বসুন্ধরা চত্বরে ।

শহীদ আবু সাঈদকে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণার প্রতীক’ হিসেবে স্মরণ করে র‍্যালির মাধ্যমে তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য ড. মুহাম্মদ মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুল মতিন, জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য এবং বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল আলম, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রধান শিক্ষক মুহাম্মদ কবির হোসেন।

সভায় সভাপতিত্ব করেন বুড়িচং পৌর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ তাজুল ইসলাম মাস্টার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফারুক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ জাকারিয়া খান সৌরভ, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা অফিস সম্পাদক মাস্টার ফয়েজ আহমেদ, সহকারী অধ্যাপক মো. রবিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন হোসাইন রেজা, নেয়ামত উল্লাহ, রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ইসমাইল হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জহিরুল ইসলাম, ডিপ্লোমা কৃষিবিদ আল-আমিন ভূঁইয়া, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *