লালমাইয়ে ৯ শ্রেনীর স্কুলছাত্র নিখোঁজ !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

লালমাইয়ে ৯ শ্রেনীর স্কুলছাত্র নিখোঁজ !

 

ওমর ফারুক, লাকসামঃ

কুমিল্লার লালমাই উপজেলার এক স্কুলছাত্র গত ১৪ জুলাই ২০২৬ বিকেল থেকে নিখোঁজ রয়েছে।

 

এ ঘটনায় তার মা শারমিন আক্তার রিমা লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ কিশোরের নাম সাইমুন ইসলাম রাহাত (১৫)। তিনি কুমিল্লার লালমাই উপজেলার হাজীপুর (পুরান বাড়ি), বাকই উত্তর ইউনিয়নের বাসিন্দা। তার পিতা মো. জহিরুল ইসলাম, যিনি বর্তমানে সৌদি আরবে প্রবাসী। সাইমুন স্থানীয় অর্থদিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৪ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে সাইমুন বাড়ি থেকে হাজীপুর এলাকায় অবস্থিত একটি ক্লাবে যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু রাত ৭টার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পেয়ে পরবর্তীতে লালমাই থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ সাইমুনের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা নিচের নম্বরে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ: ০১৩৩৯-৯২১০১০
পরিবারের আকুল আবেদন:
কোনো সহৃদয় ব্যক্তি সাইমুন ইসলাম রাহাতের সন্ধান পেলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সঙ্গে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আপনার একটি তথ্য একটি পরিবারের সন্তানকে ফিরিয়ে দিতে পারে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *