
বুড়িচংয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের
ডিজিটাল লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
বুধবার ১৫ জুলাই কুমিল্লার বুড়িচং উপজেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের তথ্য হালনাগাদ ও সঠিকতা নিশ্চিত করতে ডিজিটাল লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু বাকশীমূল ইউনিয়ন পরিষদে কার্যক্রম শুরু হয়েছে ।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গত ১২ জুলাই থেকে আগামী ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউনিয়নভিত্তিক এ কার্যক্রম পরিচালিত হবে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার পরিচালিত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ( স্বামী পরিত্যক্ত) মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, ডিজিটাল নিবন্ধন এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়নে ডিজিটাল লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইউনিয়নভিত্তিক সময়সূচি হলো—রাজাপুর ইউনিয়ন: ১২ ও ১৩ জুলাই, বাকশিমূল ইউনিয়ন: ১৫ ও ১৬ জুলাই, বুড়িচং পৌরসভা: ১৯ ও ২০ জুলাই, ষোলনল ইউনিয়ন: ২২ ও ২৩ জুলাই, পীরযাত্রাপুর ইউনিয়ন: ২৬ ও ২৭ জুলাই, ময়নামতি ইউনিয়ন: ২৯ ও ৩০ জুলাই, মোকাম ইউনিয়ন: ২ ও ৩ আগস্ট, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন: ৯ আগস্ট, ভারেল্লা উত্তর ইউনিয়ন: ১০ আগস্ট।
উপজেলা সমাজসেবা কার্যালয় জানিয়েছে, ভেরিফিকেশনের সময় প্রত্যেক উপকারভোগীকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে।
উপস্থিত উপকারভোগীদের ছবি তুলে ডিজিটাল লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট ভাতা বা সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় সকল উপকারভোগীকে নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থেকে ডিজিটাল লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য এর অংশ হিসেবে মঙ্গলবার ১৫ জুলাই বাকশীমূল ইউনিয়ন পরিষদের হল রুমে এ কার্যক্রম শুরু হয়। এতে ওই ইউনিয়নের প্রায় ৩ হাজার ৫ শত উপকার ভোগীদের কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ সময় সমস্ত লাইভ ভেরিফিকেশন করার তদারকির দায়িত্ব পালন করেন জেলা সমাজ সেবার উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাখাওয়াত আহমেদ, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপার মোঃ ইসলাম হোসেন, ইউনিয়ন সমাজ কর্মী আবুল কাসেম, সমাজ কর্মী শারমিন পারভীন, শাহাদাত হোসেন, সুমন।
ইউনিয়ন পরিষদ কতৃক সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য নাজমা আক্তার, শিল্পী আক্তার, আয়শা আক্তার, মোঃ মাহফুজ মিয়া, লিটন রেজা, আব্দুল কবিম খান রিপন, আবুল কাসেম, আবু জাহের।
অপরদিকে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল করিম, ইউপি সচিব মার্জনা আক্তাার প্রমূখ।