সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই !

চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

নজরুল ইসলাম চৌধুরী আর নেই !

আরফাত হোসেন-বিশেষ প্রতিনিধি:

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ১৩ জুলাই সোমবার ভোর সোয়া ৪টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত আলহাজ্ব মো: নজরুল ইসলাম চৌধুরী বেশ কিছুদিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত আজ ১৩ জুলাই ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

সাবেক এই সংসদ সদস্যের ভাগনে জোয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোকন আহমেদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাত ১০টায় চট্টগ্রাম নগরীর বিভারলি হিল সোসাইটিতে অবস্থিত বাসভবনের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামী কাল ১৪ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অনেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *