
চৌদ্দগ্রামে ‘বিদেশ-ফেরতদের পুনঃএকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বিদেশ-ফেরতদের পুনঃএকত্রীকরণ’ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ব্র্যাক মাইগ্রেশন গ্রোগ্রাম রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশের উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী কমকর্তা শাহাদাত হোসেন।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের জেলা কো-অর্ডিনেটর ইব্রাহিম খলিল ও তানভির হাসানের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা একেএম মীর হোসেন, মৎস কমকর্তা লতিফুর রহমান, কৃষি কমকর্তা যোবায়ের আহমেদ, মহিলা বিষয়ক কমকর্তা শাহনাজ আক্তার, যুব উন্নয়ন কমকর্তা জাকির হোসেন, টেকনিক্যাল কলেজের কর্মকর্তা ইমরান হোসেন, প্যানেল চেয়ারম্যান শাহ আলম, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তার সালাহ উদ্দিন, বিদেশ-ফেরত কর্মী আবদুল্লাহ আল বাকি, মামুনুর রহমান, এমরান হোসেনসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বিদেশ-ফেরতদের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয় প্রতিনিধিদের একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।
বক্তারা বলেন, প্রবাসে নানা প্রতিকুলতার মুখোমুখি হয়ে অনেক কর্মী দেশে ফিরে আসেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশে কিভাবে স্বাভলম্বী করা যায় এবং টেকসই পুনঃএকত্রীকরণ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এই কর্মসূচি কাজ করে যাচ্ছে। সুইজারল্যান্ডের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বদ্ধ পরিকর।
কর্মশালায় বিদেশ-ফেরত কর্মীদের সমাজে ও অর্থনীতিতে মর্যাদাপূর্ণ পুনঃএকত্রীকরণ, তাদের মানসিক ও সামাজিক সুরক্ষা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।