কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে চালকসহ নিহত-২

অর্থনীতি আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে চালকসহ নিহত-২

 

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়া সদর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন-ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তার সহকারী রতন। চাল‌কের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।

 

 

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। সকাল আটটার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

পরে ট্রাকচালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করা হয়।  চালকের সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ায় তাকে উদ্ধারে কিছুটা সময় লাগে। পরবর্তী সময়ে তার মরদেহও উদ্ধার করা হয়।

 

 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

 

 

তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ সম্পন্ন করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *