
লাকসামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
লাকসাম প্রতিনিধি:
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ইং উপলক্ষে কুমিল্লার লাকসামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজক ছিল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), লাকসাম, কুমিল্লা।
অনুষ্ঠান পরিচালনা করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কো-অর্ডিনেটর জাফর আহমেদ।
এতে সভাপতিত্ব করেন ওয়াইপিএজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুন্নেছা পান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ।
আলোচনা সভায় বক্তারা শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংঘাত পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।