
লাকসাম জেনারেল হসপিটাল
লিমিটেডে এনআইসিইউ উদ্বোধন
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে নবজাতকদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে লাকসাম জেনারেল হসপিটাল (প্রা:) লি: দক্ষিণ কুমিল্লার প্রথম এনআইসিইউ (NICU) ও এইচডিইউ (HDU) ইউনিটের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল বাদ আসর হসপিটাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হসপিটালের ডিরেক্টর, শেয়ারহোল্ডার, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হসপিটালের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী আক্কাস, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাজেদুল হক, ডা. সালেহ আহমদ সালেহ, এনআইসিইউ কনসালট্যান্ট ডা. হাবিবুর রহমান ভূঁইয়া এবং ডা. উম্মে তামিমা নাসরীন।
এ সময় উপস্থিত ছিলেন ডা. এস. কে. মিত্র, ডা. লতিফা আহমেদ লতা, ডা. শহিদ উল্লাহ, ডা. আফরোজ তাসলিমা, ডা. মিজানুর রহমান, ডা. নুরে আলম, ডা. তানভীর হৃদয়, হসপিটালের পরিচালক নজরুল ইসলাম, শাহাদাত হোসেন (কমিশনার), সাইফুর রহমান শিহাব, সাংবাদিক হামিদুল ইসলাম, মাহবুবুর রহমান, ইমরান মজুমদার মজনু, শেয়ারহোল্ডারগন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এতদিন এনআইসিইউ সুবিধার অভাবে দক্ষিণ কুমিল্লার অনেক নবজাতককে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা শহর কিংবা অন্যান্য স্থানে নিতে হতো। লাকসামে এই বিশেষায়িত ইউনিট চালু হওয়ায় স্থানীয়ভাবে নবজাতকদের জরুরি ও নিবিড় পরিচর্যা সেবা পাওয়া সহজ হবে।
তারা আরও বলেন, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্য নিয়েই এনআইসিইউ ও এইচডিইউ ইউনিট চালু করা হয়েছে।
লাকসাম জেনারেল হসপিটাল ইতোমধ্যে চিকিৎসাসেবার ক্ষেত্রে মানুষের আস্থা অর্জন করেছে। নতুন এই সেবাও একইভাবে রোগী ও স্বজনদের আস্থা অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন।