
ব্রাহ্মণপাড়া এনসিপির দুলালপুর ইউনিয়নের শফিক আহবায়ক-ফারুক সদস্য সচিব
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার অধীনে ৫ নং দুলালপুর ইউনিয়নের ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) উপজেলা এনসিপির অনুমোদনে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সার্জেন্ট (অব.) শফিকুল ইসলাম আব্দুল-কে আহ্বায়ক এবং সার্জেন্ট (অব.) ফারুক আহমেদ তুহিন-কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতারা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম খান, যুগ্ম আহ্বায়ক মুকিমুল ইসলাম আব্দুল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব বোরহান উদ্দিন, যুগ্ম সদস্য সচিব হৃদয় হোসেন, আজিজুল হক ও মো. সোলেমান।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন হৃদয় সরকার, মো. সাবির হোসেন, রাব্বি সরকার, মো. জুনায়েদ ইসলাম ও মোহাম্মদ লিংকন।
ব্রাহ্মণপাড়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. জালাল উদ্দিন আবুল মুমিন এবং প্রধান সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।