
লালমাই শিকাড়ীপাড়ার জুঁই এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন
মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ
শিকাড়ীপাড়ায় গর্বের মুহূর্ত! বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেলেন কৃতি শিক্ষার্থী জুঁই আক্তার
কুমিল্লার লালমাই উপজেলার শিকাড়ীপাড়া গ্রামের কৃতি সন্তান মোসা: জু্ঁই আক্তার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
জুঁই আক্তারের এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তার এই অর্জনে গর্বিত শিকাড়ীপাড়া গ্রামের মানুষ।
জুঁই আক্তারের এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা এবং পরিবারের পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা।
তার এই কৃতিত্বে এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে পরিবার, নিজ এলাকা ও দেশের সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
জুঁই আক্তারের এই সাফল্য শিকাড়ীপাড়া গ্রামের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।