ট্রেন দুর্ঘটনায় ১ ঘন্টা ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ বন্ধ

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় ঢাকা দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

ট্রেন দুর্ঘটনায় ১ ঘন্টা ঢাকা-চট্টগ্রামের

যোগাযোগ বন্ধ

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটের মধ্যবর্তী রেলপথে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।

অন্যদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

 

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *