মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের ২ নেতা গ্রেফতার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন

আ’লীগের ২ নেতা গ্রেফতার

সফিকুল ইসলাম, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (২০ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদরের নিমাইকান্দি এলাকার মোঃ শফিকুল ইসলাম সরকারের ছেলে মোহাম্মদ শামীম সরকার (৪৪) ও সদর ইউনিয়নের সোনাউল্লাহ (পূর্ব) গ্রামের মৃত জারু মিয়া বেপারীর ছেলে ইব্রাহিম সরকার (৪২)।

পুলিশ জানায়, গত ৬ জুন এর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশের একটি বিশেষ টিম।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন চৌধুরী জানান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামীম সরকার ও ইব্রাহিম সরকার কে গ্রেপ্তার করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *