১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

অর্থনীতি আন্তর্জাতিক জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত

নিষ্পত্তির নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট নিরসনে বিদেশি কর্মী নিয়োগের ১৫ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে এ তথ্য জানান সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।

ফাহমি ফাদজিল বলেন, শ্রমিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন খাতের উৎপাদন ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে মানবসম্পদ মন্ত্রণালয়কে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট খাতগুলোর জনবল সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

এর আগে গত ২৪ জুলাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে কার্যকর সমাধান বের করার নির্দেশ দিয়েছিলেন।

তিনি বলেন, রেস্তোরাঁ খাতের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *