বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

 বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সফিকুল ইসলাম, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার আকুবপুর ইউনিয়নের আন্দিকুট-পীর কাশিমপুর সড়কের আরিফ খানের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের মো: লিল মিয়া সরকারের ছেলে।

বর্তমানে তিনি নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের উত্তর বাঙ্গরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিউল আলমের নির্দেশনায় এসআই সারোয়ার হোসেন, এএসআই আল আমিন ও এএসআই নাজির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আকুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় আব্দুর রহিমের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো: শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *