মহেশপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু !

আইন আদালত কুষ্টিয়া খুলনা জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু !

সুমন খান, ঝিনাইদহঃ

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের ঘোনার মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম মাঠে ধান রোপণের কাজ করছিলেন।

 

এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহত কামরুল ইসলাম মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের সিরাজ ভুট্টোর ছেলে।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের সর্বস্তরের মানুষ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। স্হানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *