সুনামগঞ্জের মধ্যনগরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

জাতীয় তথ্যপ্রযুক্তি সারাদেশ সিলেট
শেয়ার করুন....,

সুনামগঞ্জের মধ্যনগরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

 

এম এম এ রেজা পহেল, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ।

 

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং সৃজনশীল গবেষণাকর্ম উপস্থাপন করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বাস্তবমুখী সমস্যা সমাধানের উদ্যোগ উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও গবেষণা মনমানশিকতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি ভবিষ্যতেও বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রদর্শনীর আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *