নোয়াখালী সদর থানার মামলায় বিশেষ অভিযানে গ্রেপ্তার-৪

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

নোয়াখালী সদর থানার মামলায়

বিশেষ অভিযানে গ্রেপ্তার -৪

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ

নোয়াখালী জেলার সদর থানার মামলায় সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ, ছাত্রলীগ ৪জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত দুই দিনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৭নং ওয়ার্ড নাওতলা গ্রামের পেশকার বাড়ী মৃত মো.মোস্তফা মিয়ার ছেলে(১)মো.নয়ন, (২)উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা ৪ নং ওয়ার্ডের ভানুয়াই গ্রামের সাহা বাড়ীর সুনীল সাহার ছেলে পার্থ সাহা, (৩) উপজেলার ৫ নং অম্বরনগর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল হান্নান সবুজ, (৪) উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হামিদ ইউসুফ তনয়কে নোয়াখালী সদর থানার একটি মামলা গ্রেপ্তার করা হয়।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন,নোয়াখালী সদর থানার একটি মামলায় এই ৪ জনকে প্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *