
সোনাইমুড়ীতে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ ঘটিকার সময় সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে রাজপথে আনন্দ মিছিলটি সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক মো.দিদার হোসেন দিদার, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়েরাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহবায়ক মো.জসিম উদ্দিন, সদস্য সচিব ওমর শরীফ সোহাগ, পৌর যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, ১নং যুগ্ন আহ্বায়ক মো.মোস্তফা মিঠন,যুগ্ন আহ্বায়ক শিপন, যুগ্ন আহবায়ক সহেল ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.লিটন, সোনাইমুড়ী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো.ইসলাম হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন রনি, সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রমূখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।