গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় জেলা পরিষদ চেয়ারম্যানের পরিদর্শন

জাতীয় ময়মনসিংহ রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় জেলা পরিষদ চেয়ারম্যানের পরিদর্শন

মোঃ হুমায়ন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান এমরান সালেহিন প্রিন্স।
১০ জুন বুধবার দুপুর ২টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
জানা যায়, ১৯১১ সালে জমিদার ব্রজেন্দ্র কিশোর চৌধুরী তাঁর পিতার নামে প্রতিষ্ঠা করেন রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়।
শতবর্ষের ঐতিহ্য বহনকারী বিদ্যালয়টি বর্তমানে জরাজীর্ণ ও প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা বিদ্যালয়ের ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারে সরকারি সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বিদ্যালয়টির উন্নয়ন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে অনুরোধ জানান।
এ সময় এমরান সালেহিন প্রিন্স বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও অবকাঠামো ঘুরে দেখেন এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু (ভিপি শামছু), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হিরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয়রা বিদ্যালয়টির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *