বুড়িচং পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট সমাজসেবক ও পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান মাসুমকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজহারুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নবগঠিত কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মো. নুরুল ইসলাম সর্দার, সিরাজুল ইসলাম মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলী আহাম্মদ মোস্তফা, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট ময়নাল হোসেন, অ্যাডভোকেট মো. মোবারক হোসেন খান, আবু জাহের মেম্বার, তাজুল ইসলাম মেম্বার, যুবদল নেতা মিজানুর রহমান, আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ডা. মকবুল হোসেন ভূঁইয়া, রফিকুল ইসলাম (আর্মি), ব্যবসায়ী ফারুক আহমেদ, খায়রুল ইসলাম খান মুহুরী, আবুল খায়ের, আব্দুল জলিল, জসিম উদ্দিন মেম্বার, আব্দুল মান্নান, জামাল খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম বিএসসি, রুমা আক্তার বিএসসি, সিনিয়র শিক্ষক মো. হুমায়ূন কবির, মাওলানা মো. রেজাউল করিম খান, রমিজ উদ্দিন, মো. রুহুল আমিন,রতনা বেগম, হালিমা বেগম,  বিপ্লব বিশ্বাসসহ সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সংবর্ধনার জবাবে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মাসুম বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *