বুড়িচং পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মাহবুবুর রহমান মাসুম।

মঙ্গলবার (২ জুন) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর সভাপতি নির্বাচনের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মাহবুবুর রহমান মাসুমের নির্বাচনের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন আরও এগিয়ে যাবে।

সংক্ষিপ্ত পরিচয়ে জানা যায়, মাহবুবুর রহমান মাসুম পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর গ্রামের একটি সুনামধন্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ছোটবেলাতেই তিনি পিতৃহারা হন। তাঁর পিতা মরহুম শব্দর আলী। দুই ভাইয়ের মধ্যে তিনি কনিষ্ঠ। বড় ভাই মজিবুর রহমান একজন বিশিষ্ট ব্যবসায়ী। পারিবারিক নানা প্রতিকূলতা সত্ত্বেও তাঁদের মা সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলেন। তিনি বিএসএস ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি তাঁর মায়ের মৃত্যুও তাঁকে গভীরভাবে শোকাহত করে।

রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি পীরযাত্রাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি পীরযাত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পীরযাত্রাপুর বায়তুল মামুর জামে মসজিদ প্রতিষ্ঠার শুরু থেকেই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, “পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

তিনি বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ কামনা
অপরদিকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন  সিনিয়র শিক্ষক মোঃ হুমায়ূন কবির, অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোখলেছুর রহমান।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *