মহেশপুরে মাদকের বিরুদ্ধে ফুটবল খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়া খুলনা খেলাধুলা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুরে মাদকের বিরুদ্ধে ফুটবল খেলা অনুষ্ঠিত

 

‎সুমন খাঁন, ঝিনাইদহঃ

‎বর্তমান সময়ে মোবাইল আসক্তি আর মাদকাসক্তি দুইটিই বেড়েছে। তরুণ প্রজন্ম খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে এখন অনলাইন আর মাদকের প্রতি ঝুঁকছে।

‎ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এসবিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম নেতৃত্বে ও যুবসমাজের উদ্দ্যোগে খালিশপু বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।

‎তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে খেলাধুলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে বলে মনে করেন এই মেম্বার পদপ্রার্থী। খেলাধুলার মাধ্যমে মাদক ও অনলাইন আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বের করে আনা সম্ভব।

‎গ্রামীণ ঐতিহ্যবাহী যে সব খেলা হারিয়ে যাচ্ছে, তা ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি উক্ত খেলাধুলা শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *