বেড়ায় ছাত্র ফেডারেশনের ২য় সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বেড়ায় ছাত্র ফেডারেশনের ২য় সম্মেলন অনুষ্ঠিত

রিফাত,পাবনাঃ

মাদক, সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত গনতান্ত্রিক শিক্ষাঙ্গনের দাবিতে শুক্রবার (২২ মে) বিকাল তিনটায় সিএন্ডবি বাসস্ট্যান্ডে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়া উপজেলা শাখার ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সংগঠনের বেড়া উপজেলা শাখার সভাপতি ইমামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নোমান আহমেদ নাইমের পরিচালনায় সভায় শিক্ষাব্যবস্থার বৈষম্য, শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার সংকট ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।

এই সম্মেলনটি উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বরকত উল্লাহ মারুফ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গণসংহতি আন্দোলন বেড়া উপজেলা শাখার আহ্বায়ক আবদুল আলিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক কাছেদ আলী, গণসংহতি নাটোর জেলা আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা তাহমিদা ইসলাম তানিয়া, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মহব্বত হোসেন মিলন সহ আরো উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন (GSA)’র স্থানীয় নেতৃবৃন্দ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *