চাঁদাবাজ ও মজুতদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী

অর্থনীতি আইন আদালত জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চাঁদাবাজ ও মজুতদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী

মোঃ হুমায়ন কবির, গৌরীপুরঃ
মজুতদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, অবৈধ মজুত ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় গৌরীপুর উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “যে সব ব্যবসায়ী অধিক মুনাফার আশায় নিত্যপণ্য অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেন, তারা দেশ ও জাতির শত্রু।” তিনি আরও উল্লেখ করেন, ইসলামে মজুতদারি কঠোরভাবে নিষিদ্ধ এবং সরকার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, “চাঁদাবাজ যে-ই হোক, যে দলেরই হোক—তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে।” তিনি ব্যবসায়ীদের হালাল ব্যবসা পরিচালনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনেরও আহ্বান জানান।
সভায় প্রতিমন্ত্রী গৌরীপুরের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগের কথা জানান। এছাড়া পৌর এলাকায় শিশুদের জন্য একটি বিনোদন পার্ক নির্মাণের ঘোষণাও দেন তিনি।
গৌরীপুর সম্মিলিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক মো. মাহবুবুল আলম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আলী আকবর আনিচের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।
এর আগে, একই দিন দুপুর ১টায় প্রতিমন্ত্রী পৌর এলাকার বাজার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *