বুড়িচং বাকশীমূল ও রাজাপুর ইউনিয়ন অফিসে দিনব্যাপী গ্রাহক সেবা প্রদান

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং বাকশীমূল ও রাজাপুর ইউনিয়ন অফিসে দিনব্যাপী গ্রাহক সেবা প্রদান

 

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন ভূমি অফিসের  ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

গত বুধবার ২০ মে  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। তিনি বলেন মানুষ যেন সঠিকভাবে ভূমি সেবা পায়, সেটাই আমার লক্ষ্য।” তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সততা ও সহযোগিতামূলক কার্যক্রম মানুষের মনে আশার আলো জ্বালাবে। সকলের সহযোগিতায় আমি কাজ করতে চাই। আমার কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ উজ্জ্বল হবে।”

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফাবলিহা আনবার।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজাপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা  ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন অফিস সহায়ক গোলাম মোস্তফা, লিয়াকত আলী, সেবা গ্রহিতা আব্দুল সালাম রানা, মোঃ সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, বাবুল বেগম মেম্বার, হুমায়ুন কবির মেম্বার, আব্দুল ওহাব মেম্বার, খায়রুল আলম মেম্বার প্রমূখ।

বাকশীমূল ইউনিয়ন ভূমি অফিস ঃ  বাকশীমূল ইউনিয়ন ভূমি অফিসে ২০ মে   ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে এবং দিনভোর গ্রাহক সেবা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকশীমূল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সোনিয়া আক্তার।

অফিস সহায়ক হিসেবে দায়িত্বে ছিলেন তোফায়েল আহমেদ তুহিন, মোসাঃ তাহমিনা আক্তার, আবুল খায়ের, সেবা গ্রহিতা ছিলেন অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম  খান,  মোঃ হুমায়ূন কবির, মোঃ শাকিল আহমেদ, আব্দুল জলিল, রতন চন্দ্র কর্মকার প্রমূখ।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *