পানিতে ডুবে শিশুর মৃত্যু-হাসপাতালে চিকিৎসা না দিয়ে শিশুকে মৃত ঘোষণার অভিযোগ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

পানিতে ডুবে শিশুর মৃত্যু-হাসপাতালে চিকিৎসা না দিয়ে শিশুকে মৃত ঘোষণার অভিযোগ

জসিম উদ্দিন রাজ, নোয়াখালীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৯নং ডেওটি ইউনিয়নের অন্তর্গত মুহুরীগঞ্জ এলাকার সুরহলী আবিদ মুহুরী বাড়ির গিয়াস উদ্দিন লিটনের ছোট মেয়ে পানিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে নিয়ে নান্দিয়াপাড়া শিশু হাসপাতালে ভর্তি করেন।
পারিবারিক সূত্রে জানা যায় যে, নান্দিয়াপাড়া শিশু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মৃত ঘোষণা করে।
পরে পরিবারের লোকজন তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিলে, শিশুটির নড়াচড়া দেখতে পায়। তখন পরিবারের লোকজন আবার শিশুটিকে সোনাইমুড়ীর বজরা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে, পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
নান্দিয়াপাড়া শিশু হাসপাতালের কর্তৃপক্ষ বলেন,আমরা শিশুটিকে প্রথমে পরীক্ষা-নিরীক্ষা করি এবং আমাদের কাছে নিয়ে আসার আগে শিশুটি মারা যায়।
পরিবারের দাবী এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ী চিকিৎসক ও হাসপাতাল পরিচালনা কমিটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।আর এলাকাবাসী বলছে, সুস্থ তদন্তের মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষ করলে তাকে আইনের মাধ্যমে নিয়ে আসা উচিত।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *