সোনাইমুড়ীতে কোরবানীর অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে সংবাদ সম্মেলন 

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে কোরবানীর অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে সংবাদ সম্মেলন 

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় কোরবানীর অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
সোমবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় জয়াগ বাজারের ব্যবসায়ী মনির হোসেন এর নেতৃত্বে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
জানা যায় যে, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার এর নেতৃত্বে কোরবানীর অস্থায়ী পশুর হাট ইজারা সর্বোচ্চ দরদাতার মাঝে ঘোষণা করা হবে। তবে জয়াগ বাজারের বিষয়টি সামনে আসলে, মো.হোসেন ৭,২৫,০০০ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে উনার নাম আসে।
পক্ষান্তরে, নাঈমুল ইসলাম মুরাদ সরকারি ভ্যাট এবং জামানত সহকারে সোনাইমুড়ী অগ্রণী ব্যাংক লিমিটেড এর মাধ্যমে দুই স্লিপে মোট ৭ লক্ষ ৯২ হাজার ৬২০ টাকা প্রদান করেন। সরকারী আইন মোতাবেক ২০% জামাত দেয় নাঈমুল ইসলাম মুরাদ।
সংবাদ সম্মেলনে জয়াগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, নাঈমুল ইসলাম মুরাদের পক্ষে জোর দাবী জানিয়ে বলেন, সকল নিয়ম কানুন মোতাবেক জয়াগ কোরবানীর অস্থায়ী পশুর হাট ইজারা তাদের পাওয়ার কথা। তারা সংবাদ সম্মেলনে বলেন, ম্যাডাম আইন করলো আবার তিনি আইন ভঙ্গ করলো। আমরা সাংবাদিক ভাইদের কাছে সঠিক দাবী জানাচ্ছি, যাতে তারা তাদের লেখালেখির মাধ্যমে আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরে।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছিরন আক্তার বলেন, সরকারী রাজস্ব এর স্বার্থে আমরা সর্বোচ্চ দরজা দাতা যিনি আমরা তাকেই দিবো।এখানে আমরা, সরকারের স্বার্থটা কে বড় করে দেখছি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *