
সোনাইমুড়ীতে চাঁদাবাজি মামলায় ইউপি প্যানেল চেয়ারম্যান গ্রেফতার
জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিন উদ্দীন মোহনকে চাঁদাবাজি ও জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১০ মে) ১১ ঘটিকার সময়, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের এলাকা থেকে তাকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনায় ছিলেন মহিন উদ্দীন মোহন।
সর্বশেষ তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও জালিয়াতি মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়।
অভিযানের সময় ইউনিয়ন পরিষদ এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা যায়।
রবিবার সকাল ১১ ঘটিকার সময়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
তবে র্যাব এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।
এদিকে, প্যানেল চেয়ারম্যান গ্রেফতারের খবরে জয়াগ ইউনিয়ন জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে।