সোনাইমুড়ীতে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

সোনাইমুড়ীতে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ীঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে সাংবাদিক মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১১ টার দিকে বাইপাস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক সামছুল আরেফিন জাফর, বেলাল হোসাইন ভূঁইয়া, আমিনুল ইসলাম মানিক, আনোয়ার বারী পিন্টু, জসিম উদ্দিন রাজ, ইয়াকুব আল মাহমুদ, মোহাম্মদ হানিফ, রবিউল হাসান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ উল্যাহ, মামুনুর রশিদ, মাহবুবুল হাসান, নূর মোহাম্মদ সবুজসহ অন্যান্যরা।
মানববন্ধন সাংবাদিক নেতারা বলেন,আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধিদের আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সোনাইমুড়ী থানায় ঐ সাংবাদিক তার সুরক্ষার জন্য সাধারণ ডায়েরি বা জিডি করলেও প্রশাসন এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিচ্ছে না। হত্যার হুমকিদাতা প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও, কোন রহস্যের কারণে প্রশাসন তাকে গ্রেফতার করছে না।
সারা বাংলাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এসকল অপরাধের বিচার হচ্ছেনা। অপরাধীরা প্রভাবশালীদের আশ্রয় ও প্রশ্রয়ে এসকল অপরাধ করছে।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।
পার্শ্ববর্তী চাটখিল উপজেলায় ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিহতের পরিবার বিচারের দাবিতে একটি সংবাদ সম্মেলন করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করে।
এরপর থেকেই একটি প্রভাবশালী চক্র সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিক মোহাম্মদ হানিফকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিতে থাকে।
হুমকিদাতা মো. রুবেল নিজেকে ইউনিয়ন যুবদলের সভাপতি দাবি করে সাংবাদিক হানিফকে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ভাষায় গালমন্দ করেন।
এ সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়।
জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানা এএসআই রেজাউল ইসলাম জানান, হুমকিদাতাকে চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *