ঢাকা-আরিচা মহাসড়কে হকার বসতে না দেয়ায় আনসারদের উপর হামলায় আহত-৬

আইন আদালত জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

ঢাকা-আরিচা মহাসড়কে হকার বসতে না দেয়ায় আনসারদের উপর হামলায় আহত-৬

 

মোস্তফা কামাল মজুমদারঃ

ঢাকা-আরিচা মহাসড়কে ফুটপাতে হকার বসতে না দেওয়ায় দায়িত্বরত আনসারদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে হকারদের হামলায় অন্তত ৬ জন আনসার সদস্য আহত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন-আনাস, সামসুদ্দিন, এম.এইচ মানিক, মুন্নাসহ আরো দুই জন।

আহত আনসার সদস্য এম.এইচ মানিক বলেন, আমরা প্রতিদিন পথচারীদের যাতায়াত নিবিঘ্নে রাখার জন্য কাজ করি। আজকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রতিদিনের ন্যায় হকার বসতে নিষেধ করা হয়।

এ সময় উত্তেজিত হকাররা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা করে। এতে ৬ জন আনসার সদস্য আহত হয়েছে বলে জানান তিনি।

সাভার উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, হকারদের বসতে না দেওয়ার ৬ জন আনসার সদস্য হামলার শিকার হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাভার মডেল থানায় ঘটনাটি অবহিত করা হয়েছে।

সাভার মডেল থানার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *