বুড়িচংয়ে বিএনপি নেতার মায়ের ইন্তেকাল !

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে বিএনপি নেতার মায়ের ইন্তেকাল !

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, সাবেক ইউপি যুবদলের সভাপতি মাহাবুবুর রহমান মাসুমের মমতাময়ী মা হাজী আছিয়া খাতুন  (৮০) বুধবার ৬ মে সকাল সাড়ে ৯টায় বার্ধক্য জনিত কারণে উপজেলার পীরযাত্রাপুর গ্রামের নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহি ওয়া…….  রাজিউন)।

মৃত্যু কালে মরহুমা ২ ছেলে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বুধবার ৬ মে বাদ আসর পীরযাত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা ৫ এর এমপি হাজী মোঃ জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক কামরুল হাসান নাসিম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন জাহের, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মীর কাসেম, সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ডা. নওশের আহমেদ ভূইয়া, যুগ্ম সম্পাদক আলী আহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক খোকন ভূইয়া মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম হারুন অর রশিদ।

মরহুমার জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক জন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *