গৌরীপুরে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

অর্থনীতি জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
৬ মে (বুধবার) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওসার আহম্মদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. উম্মে হাবিবা।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলোফার ইয়াসমীন জলি।
এছাড়া বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাউদ্দিন কাউসার, উপজেলা সমবায় কর্মকর্তা আ. হালিম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুবসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গৌরীপুর। এতে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
বক্তারা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *